হোম > সারা দেশ > চট্টগ্রাম

খেলাধুলায় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: এমপি সাচিং প্রু জেরী

জেলা প্রতিনিধি, বান্দরবান

ছবি: আমার দেশ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে রিদম রয়েল ক্লাবকে ৩ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সুপার স্টার স্পোটিং ক্লাব সুয়ালক। শনিবার বিকেলে বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনার এই ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রিদম রয়েল ক্লাব। রিদম রয়েল ক্লাব: ২০ ওভারে ১২৯/৮ (সোয়াইব ৩৬, কুতুব ৩২, বেলাল ২১)। সুপার স্টার স্পোটিং ক্লাব: ১৮.৫ ওভারে ১৩০/৭ (রাফি ৬৬, ডা. তারেক ২৫)। ফলাফল: সুপার স্টার স্পোটিং ক্লাব ৩ উইকেটে জয়ী।

খেলা শেষে বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষকে বিভিন্ন সামাজিক আসক্তি ও মন্দ অভ্যাস থেকে মুক্তি দেয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরিধি বাড়াতে হবে যাতে আমাদের শিশুরা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। তিনি আরও জানান, প্রশাসনকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে বান্দরবান থেকে হাজারো উদীয়মান খেলোয়াড় উঠে আসে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আবদুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ড. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা পরিষদ সদস্য নাছিরুল আলম, মংএচিং চাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশন সভাপতি মো: মুজিবুর রশিদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রশিদ। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু: ক্রীড়া প্রতিমন্ত্রী

পরিবেশ দিবসে পুরাতন গোমতী নদী রক্ষায় মানববন্ধন

কানসাট বাজারে আমের দাম নিয়ে অসন্তুষ্ট চাষিরা