হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদকাসক্ত ছোট ভাইয়ের পিটুনিতে বড় বোন নিহত

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় মাদকাসক্ত ছোট ভাইয়ের মারধরের ঘটনায় বড় বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শনিবার রাতে উপজেলার জগতপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সানাউল্লাহ (২৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শনিবার নেশার টাকার জন্য বড় বোন রাজিয়া আক্তারকে (৩৫) মারধর করেন। এসময় স্থানীয় লোকজন সানাউল্লাহকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা এবং তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে যান। মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সানাউল্লাহকে মাদক সেবনের দায়ে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, মাদকের টাকার জন্য বড় বোনকে মারধর করেন। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশ ও প্রশাসনকে খবর দেন। প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা বলেন, তার বাবা আব্দুস সামাদ জানান, সানাউল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করছে।

এমই

মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

শাহরাস্তিতে দু্ই পক্ষের সংঘর্ষে ১০ দোকান ভাঙচুর, আহত ৮

পলাতক আ.লীগ নেতার দুবাইয়ে রাজকীয় বিয়ে

কর্ণফুলীতে ট্রলারে আগুন: দগ্ধ প্রকৌশলী তামিমের মৃত্যু, নিহত বেড়ে ৩

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তা নিহত

হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌযোগাযোগ বন্ধ

কুমিল্লায় একাধিক প্রার্থীর চাপে বিএনপি, প্রচারে এগিয়ে জামায়াত

নারায়ণগঞ্জে সাত খুনের বিচার শেষ হয়নি এক যুগেও

অলস পড়ে থাকা অতিথিশালা নিয়ে বিপাকে সরকার

দেড় শতাধিক মামলায় চার্জশিট মাত্র একটিতে