হোম > সারা দেশ > চট্টগ্রাম

নৌ পরিবহন উপদেষ্টার বৈঠকের আমন্ত্রণ বন্দর শ্রমিক-কর্মচারীদের প্রত্যাখ্যান

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিয়ে নৌ পরিবহন উপদেষ্টার উপস্থিতিতে শুরু হওয়া বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৈঠকের জন্য শ্রমিক নেতাদের আমন্ত্রণ জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা।

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৬ দিন ধরে বন্দরে অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারীরা।

৬ দিনের মাথায় সংকট সমাধানের উদ্যোগ নিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে আসেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

বন্দরে প্রবেশের সময় শ্রমিক কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। পরে বন্দর ভবনে বন্দর কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেন তিনি। আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা বাইরে বিক্ষোভ করতে থাকেন। সেনাবাহিনীর ও নৌবাহিনীর সদস্যরা বন্দর ভবন ঘিরে রাখে। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় বৈঠক শেষে বেরিয়ে যান উপদেষ্টা।

নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, বন্দরে বিদেশি অপারেশন নিয়োগ এখনো হয়নি। বন্দর অচল করার মতো কোন ঘটনা এখনো ঘটেনি। সামনে রমজান ও নির্বাচন এমন সময় একটি ঠুনকো অজুহাতে দেশের অর্থনীর প্রাণকেন্দ্রকে অচল করে রাখার কোন যৌক্তিক কারণ নেই। সংকট সমাধানের জন্য সরকার আন্তরিক বিকেলে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছি তারা বৈঠকে বসলে সংকটের সমাধান হবে বলে আশার কথা জানান তিনি।

উপদেষ্টা বন্দর ভবন ছেড়ে যাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আন্দোলনের নেতৃত্ব দেয়া বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির। তিনি জানান বিকেলে বোট ক্লাবে বৈঠকের জন্য একটি প্রতিনিধি দলকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমরা এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করছি। বন্দরের বিষয়ে আলোচনা করতে হলে বন্দর ভবনে করতে হবে। কোন ক্লাবে আমরা বসবো না।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত যৌথবাহিনী: মেজর ফাহিম

চট্টগ্রাম প্রেস ক্লাবের গোডাউনে মিলল জিয়াউর রহমানের দুর্লভ নামফলক

রাউজানে অস্ত্রধারীর গুলিতে গুলিবিদ্ধ রিয়াদ মারা গেছেন

লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

চাটখিলে জামায়াত প্রার্থীর নারী কর্মীদেরকে হেনস্থার অভিযোগ

খাগড়াছড়ির ১২১ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের ৬৮ ‘রেড মার্ক’

দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

চট্টগ্রাম বন্দর খুলবে কাল, বাধা দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ পরিবহন উপদেষ্টার

জামায়াত দলের জন্য নয়, দেশের স্বা‌র্থে নেতা নির্বা‌চিত করে: ডা. তাহের

বিএনপি নেতার ব্রিকফিল্ডে অস্ত্রের কারখানা, ম্যানেজারসহ আটক ২