হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাফ নদীতে আরাকান আর্মির গুলিবর্ষণ, ২ বাংলাদেশি আহত

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

ছবি: আমার দেশ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

আহত জেলেরা হলেন— টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।

হোয়াইক্যং ঝিমংখালী এলাকার ইউপি মেম্বার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালীসংলগ্ন নাফ নদীতে নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০–১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে মো. সোহেল ও মো. ওবাইদুল্লাহ গুলিতে আহত হন।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে গুলিবর্ষণের সময় জেলেরা মিয়ানমার সীমান্তে অবস্থান করছিলেন, নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন— বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান,  দুই জেলে নাফ নদীতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে শুনেছি।

বিজিবির ঝিমংখালী কোম্পানি কমান্ডার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি নেই ২১ মাস

আমরা কারো ক্ষতি করতে চাই না: কুমিল্লা সিটি প্রশাসক

কসবায় ইটবাহী ট্রাক খাদে, নিহত ২

জলবায়ু পরিবর্তন মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ

রিভলবার সদৃশ লাইটার বিক্রির সময় ৪ প্রতারক গ্রেপ্তার

মনোহরগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে থমকে আছে উন্নয়নের চাকা

বাঁশখালীতে সাঙ্গু নদীতে বালু উত্তোলনে বিলীন কয়েকটি গ্রাম

আবারও উপ্তপ্ত হয়ে উঠছে খাগড়াছড়ি

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১