হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরশুরামের যুবকের লাশ সেনবাগে উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

নিহত ইসমাইল হোসেন পিন্টু। ছবি: আমার দেশ

‎পরশুরামের যুবক ইসমাইল হোসেন পিন্টু (৪০) নামের এক ব্যক্তির লাশ নোয়াখালীর সেনবাগ থেকে উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেনবাগ পৌরসভার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তার সঙ্গে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর একটি পোশাকও জব্দ করা হয়। নিহত পিন্টু পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা গ্রামের আবদুল ওহাবের ছেলে।‎

‎পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেনবাগ পৌরসভার একটি বাসায় যায় পুলিশ সদস্যরা। সেখান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা মোবাইল ফোনে কললিস্ট চেক করে ও পরশুরাম মডেল থানার ওসি আশ্রাফুল ইসলামের সঙ্গে যোগাযোগের পর তার বাড়ি পরশুরাম উপজেলায় বলে নিশ্চিত হয় সেনবাগ থানার পুলিশ।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসমাইল হোসেন পিন্টু বিভিন্ন নাম ব্যবহার করে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশের পিসিপিআর তথ্যে জানা গেছে, সরকারি কর্মকর্তা ও প্রশাসনের পরিচয় দিয়ে অপরাধের অভিযোগে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর ফেনী সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলা নং ৬২। মামলায় সে এজাহারে অভিযুক্ত ও চার্জশিটভুক্ত আসামি। একই দিন গ্রেপ্তার হয়ে মামলায় কারাভোগ করেন পিন্টু।

‎স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২০ বছর ধরে এলাকায় আসেননি পিন্টু। সর্বশেষ ছাগলনাইয়া উপজেলার মনুরহাট বাজারে একটি বাসায় ভাড়ায় ছিলেন।

‎পুলিশের দাবি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।‎

‎ সেনবাগ থানার ওসি মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‎এমএইচ

শ্রীমঙ্গলে তুলাবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড

ফগার মেশিন কাঁধে নিয়ে এমপির মশক নিধন উদ্বোধন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু

১৭ বছর অপেক্ষা শেষে আরসিসি ঢালাই

২২ দিনেও সন্ধান মেলেনি ফারজানার

‎পরশুরাম সীমান্তের ৫০ পয়েন্ট দিয়ে আসছে ভারতীয় পণ্য

এক সপ্তাহ পার হলেও উদঘাটন হয়নি রহস্য

রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী: হুইপ নিজান

এনআইডির ভুলে ২ বছর বেতন বন্ধ শিক্ষিকার, আত্মহত্যার চেষ্টা সন্তানের

উখিয়ায় ৬ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক