হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি তাহের, সেক্রেটারি রাজু

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক (২০২৬–২০২৭) নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে রাজু হোসেন নির্বাচিত হয়েছেন।

অন্যান্য নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি: জাকির হোসেন পাটোয়ারী ও পাটোয়ারী হোসেন শরীফ; যুগ্ম সাধারণ সম্পাদক: শাহ-আলম; সহ-সাধারণ সম্পাদক: ইকবাল খন্দকার শান্ত; কোষাধ্যক্ষ: পারভেজ হোসেন; দপ্তর ও প্রচার সম্পাদক: কনক মজুমদার; কার্যনির্বাহী সদস্য: আব্দুর রহমান, মাসুদ রানা মনি ও আফরোজা আক্তার রাঙ্গা; নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

নবনির্বাচিত সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক রাজু হোসেন ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা ক্লাবের সার্বিক উন্নয়নে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল