হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুরের মতলব উত্তরে দিনে দিনে বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। দিনে রাতে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে নিয়মিত রাস্তাঘাটে ঘোরাফেরা করে তারা। মারামারি, মেয়েদের উত্ত্যক্ত, মাদক সেবন, চাঁদা দাবিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। এ পরিস্থিতিতে অভিভাবকরা উদ্বিগ্ন। এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের লুধুয়া রসুলপুর ব্রিজ, চান্দ্রাকান্দি বেড়িবাঁধ, মোহনপুর পর্যটন কেন্দ্র, সুগন্ধী, এখলাছপুর বেড়িবাঁধসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংদের উৎপাত পরিলক্ষিত।

এমনকি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে মোটরসাইকেল রেখে আড্ডা দিতে দেখা যায় তাদের। মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায়ও এ বিষয় নিয়ে কথা উঠেছে।

সম্প্রতি উপজেলার বেলতলী এলাকায় মোফাজ্জল হোসেন নামের একজন পথচারী রাস্তা ছেড়ে দাঁড়ানোর কথা বলতেই তার ওপর আক্রমণ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে এলাকাবাসী এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গত এক মাসে তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্বারা আহত হয়েছে ১০/১২ জন।

নিরাপত্তাহীনতার কারণে কোনো ঘটনায় থানায় অভিযোগ করার সাহস পায়নি ভুক্তভোগীরা।

কালির বাজারের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, কিশোর গ্যাংয়ের এক সদস্য এসে টাকা দাবি করছেন। টাকা না দিতে চাওয়ায় হাতে থাকা হেলমেট দিয়ে আমার মাথায় আঘাত করার চেষ্টা করে কিশোর গ্যাংয়ের ওই সদস্য। একটু দূরেই দাঁড়িয়ে ছিল কিশোর গ্যাংয়ের অন্য সদস্যরা। আশপাশের অন্যান্য ব্যবসায়ীরাও এমন তিক্ত অভিজ্ঞতার কথা জানান।

এখলাছপুরের জুয়েল রানা বলেন, ‘এলাকায় ইদানীং চুরির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে মোবাইল চুরি হচ্ছে বেশি। দিনের বেলায়ও বাসা-বাড়ির জানালা বন্ধ করে রাখতে হচ্ছে। আমাদের প্রতি মুহূর্তে চোর ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে থাকতে হয়। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত কঠোর হস্তক্ষেপ কামনা করছি।’

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি নুর মোহাম্মদ খান বলেন, আন্দোলনের পরবর্তী কিছু কিশোরদের ভেতর একটা হিরোইজম তৈরি হয়েছে। তারা নিজেদের একটি গ্রুপ তৈরি করে বিভিন্নভাবে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে প্রশাসনকে আরো শক্ত ভূমিকা পালন করতে হবে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, শুক্রবার ও শনিবার রাতে কিশোর অপরাধী সন্দেহে ২০ জন আটক করেছি। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত