হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরশুরামে কর্মমুখী অসচ্ছল ১৩ নারী পেলেন সেলাই মেশিন

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা

পরশুরামে স্বেচ্ছাসেবী সংগঠন মিশন হেল্প ফাউন্ডেশন থেকে কর্মমুখী ও অসচ্ছল ১৩ জন নারীকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন দেয়া হয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১৩ জন নারীর মাঝে সংগঠনটি এসব সেলাই মেশিন বিতরণ করে।

সংগঠনের সভাপতি ইমাম হোসেন সজীবের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক ও চিথলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম মানিক, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবদুল হালিম, ফেনী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এমদাদ হোসাইন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া, পরশুরাম প্রেস ক্লাবে সভাপতি এমএ হাসান, পৌর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মোস্তফা, ইসলামী আন্দোলনের উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোবারক হোসেন নুরপুরী, গুথুমা কেবি আজিজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা এমরান উদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ১৩ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

এনসিটি পরিচালনায় সরকার রাষ্ট্রের স্বার্থকেই প্রাধান্য দেবে

১৫ দিন জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে যুবকের মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

রাতের আঁধারে বস্তাভর্তি সরকারি ফাইল পাচারের সময় রিকশাচালক আটক

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন, সন্দ্বীপে বদলি সেই ডাক্তার

চট্টগ্রাম থেকে ৩৭১ হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট

লংগদুতে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত