হোম > সারা দেশ > চট্টগ্রাম

আলেমদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: চরমোনাই পীর

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আলেম-ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান। আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই।

তিনি বলেন, যখনই কোনো বাতিল শক্তি মাথাচাড়া দেয়ার চেষ্টা করেছে তখনই দেশের ওলামায়ে কিরাম প্রতিবাদে গর্জে উঠেছে। আগামী নির্বাচনে সকল বাতিল অপশক্তিকে রুখে দিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য আমাদের প্রয়াস সফল হবে ইনশাআল্লাহ।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় “বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে” ওয়াজ মাহফিল ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সম্মেলনে ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা বিষয়ক আলোচনায় এসব কথা বলেন তিনি।

বাঁশখালীর চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার মুহতামিম পীরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা আল্লামা ওবাইদুল্লাহ হামজা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজাহার, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম, পুকুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ নুর আহমদ, হেফাজত ইসলাম বাঁশখালী শাখার সভাপতি মাওলানা নুরুল হক সুজিস, বৈলছড়ী জামিয়া মিল্লিয়ার মুহতামিম মাওলানা এজাজ, জামায়াত ইসলামী বাঁশখালী শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল, সাধারণ সম্পাদক মো. আরিফ উল্লাহ, চাম্বল আইনুল ইসলাম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিল, জলদী মখজনুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক হাফেজ আবদুর রহমান প্রমুখ।

ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বাঁশখালীর সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মোজাহিদ ছগীর আহমদ চৌধুরী, মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা এস এম ফয়জুল্লাহ প্রমুখ।

এর আগে প্রধান মেহমান চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত হলে বাঁশখালী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জামায়াত নেতারা।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার