হোম > সারা দেশ > চট্টগ্রাম

নড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১, চালক আটক

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের নড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এরশাদ খান (৩৫) নামে এক ফল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেছে।

শুক্রবার আনুমানিক সকাল ৭টার দিকে নড়িয়া–শরীয়তপুর সড়কের নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ খান নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খার ছেলে। তিনি নড়িয়া বাজারের একজন পরিচিত ফল ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন।

জানা যায়, নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন এবং মুহূর্তেই ট্রাকের নিচে চলে যান। ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না