হোম > সারা দেশ > চট্টগ্রাম

চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আর্মি মেডিকেল কলেজ

কুমিল্লায় সেনাপ্রধান

জেলা প্রতিনিধি, কুমিল্লা

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, কুমিল্লায় নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

রোববার দুপুরে কুমিল্লা সেনানিবাসের কাছাকাছি কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও ৫০০ শয্যাবিশিষ্ট কুমিল্লা আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল রোববার সংক্ষিপ্ত সফরে কুমিল্লা সেনানিবাসে আসেন।

২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের নিজস্ব পাঁচ একর জমির ওপর আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। রোববার সেনাপ্রধানের উদ্বোধনের মাধ্যমে ৭ দশমিক ৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলো। বর্তমানে এ কলেজে ২৫০ শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি ব্যাচ থেকে ২৮৩ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে কর্মরত।

এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিধি আন্তর্জাতিক অঙ্গনে আরো সম্প্রসারিত করবে।

উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া, সেনা সদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তি ও অধ্যয়নরত শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

১২ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

কৃষকের ঘর ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

‎পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ ২ জন গ্রেপ্তার

ঈদগাঁওয়ে তরুণীকে অপহরণ করে নির্যাতন, আসামি গ্রেপ্তার

গভীর রাতে মাটি কাটা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ আটক ৭

জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা জানালেন কুসিক প্রশাসক

হলুদ-মরিচ ভাঙানোর মেশিনে বোরকা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু