হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভূমিসংক্রান্ত সমস্যা সমাধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা বিমানবন্দরসংলগ্ন ১৩ গ্রামের ভূমিসংক্রান্ত সমস্যা সমাধানে বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধ চলাকালে স্থানীয় বাসিন্দা মীর হোসেন অভিযোগ করেন, পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের চলাচলের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চান। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না।

আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, ‘ব্রিটিশ আমল থেকে এই জমি আমাদের মালিকানাধীন। তাহলে আমরা কেন অন্য কোনো কর্তৃপক্ষকে কর দেব? আমরা এই সমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান চাই।’

সামাজিক সংগঠন ‘নিজ ঘরে পরবাসী’র সভাপতি আশিক চৌধুরী বলেন, ‘আমরা নিজ ভূমিতে অনেকটা পরাধীন অবস্থায় আছি। আমরা ১৩টা গ্রামের মানুষ ভূমিসংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাই।’

ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তবে আমাদের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।’ 

সদর দক্ষিণ থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, ‘সকাল থেকে আন্দোলনকারীরা মানববন্ধন করে। কেউ কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করে, পরে আমরা তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছি।’

মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপি নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, নিজ ঘরে পরবাসী সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩ গ্রামের কয়েক হাজার এলাকাবাসী।

জেডএম

নবীনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলামের ইন্তেকাল

মতলবে ৫ জুন এনসিপির জনসভা, প্রধান অতিথি নাসীরুদ্দীন, প্রধান বক্তা সারজিস

গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

কুমিল্লায় শিশুর শ্লীলতাহানি, সালিশে ৫ লাখ টাকায় রফাদফার চেষ্টা

এতিম ও দুস্থদের স্বাবলম্বী করার কার্যক্রমে ধীরগতি

হাইমচরে আলোচিত হত্যার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৭

উদ্ধার করা অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

কুমিল্লায় পাগলা কুকুরের তাণ্ডব, একদিনেই আহত ২০

জঙ্গল সলিমপুরের ঘটনা তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান আসলাম চৌধুরীর

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক