হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচিত হলে বাঁধ নির্মাণের মাধ্যমে ফেনীকে রক্ষা করব: বিএনপির প্রার্থী মজনু ‎ ‎

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ফেনী-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, নির্বাচিত হলে ফেনীর মানুষকে রক্ষার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করব। খাল খনন, অপরিকল্পিত পোল অপসারণসহ বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ‎সোমবার সকালে উপজেলার সাতকুচিয়া শমসের গাজীর দীঘির পাড়ে ‘তারুণ্যের ভাবনায় ফেনী- ১, মিট উইথ মজনু’ শীর্ষক তরুণদের সাথে মতবিনিময় সভায় তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

‎মতবিনিময় সভায় ফেনী-১ আসনে (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) ৫৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ডেনমার্ক বিএনপির সভাপতি মনির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

‎স্বেচ্ছাসেবী সংগঠন অনন্তপুর ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মাহববুবুর রহমান সোহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় তরুণ সংগঠকদের প্রশ্নের জবাবে মজনু বলেন, মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব, দলের কেউ যদি জড়িত থাকে তাকে শুধু বহিষ্কার নয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। বেকার ও শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের জন্য ফেনীতে ইপিজেড স্থাপনে চেষ্টা করব। এতে করে ৫০ থেকে ৬০ হাজার যুবকের কর্মসংস্থান তৈরি হবে।

‎আগামী ১২ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আমাকে নির্বাচিত করা হলে আপনাদের পাশে থাকব। ‘হ্যালো মজনু’ নামে অ্যাপস চালুর মাধ্যমে আপনাদের ডাকে সাড়া দিব।

‎  

‎তানজিদুল ইসলাম রিশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনা, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সুমন।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম