হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবান জেলার লামা উপজেলায় প্রেনপং ম্রো (২৫)। নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি মেরেত্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক প্রেনপং ম্রো সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার বাসিন্দা মেনসিং ম্রোর ছেলে ও পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) সশস্ত্র সদস্য বলে জানা গেছে। পরে আটককৃতকে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন যৌথবাহিনী সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, অস্ত্রসহ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে আটকের পর থানায় হস্তান্তর করেছেন সেনাবাহিনী। আটক প্রেনপং ম্রো'র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার