হোম > সারা দেশ > চট্টগ্রাম

পবিত্র রমজানকে সামনে রেখে ক্রয়মূল্যে পণ্য বিক্রয়, প্রশংসিত শাহআলম

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

‎মুদি ব্যবসায়ী শাহআলম নিজ দোকানে পণ্য বিক্রি করছেন।

‎পবিত্র মাহে রমজান মাস আসলে বিশ্বে মুসলিম দেশগুলোতে সকল পণ্যের দাম কমলেও শুধুমাত্র তার ভিন্ন চিত্র বাংলাদেশে। ব্যবসায়ী সিন্ডিকেট পরিকল্পিতভাবে সকল খাদ্য পণ্য অধিক মূনাফার উদ্দেশ্যে দাম বাড়িয়ে বিক্রি করে।

পবিত্র এই মাসে অসাধু ব্যবসায়ী চক্রের কারণে বেকায়দায় পড়েন দেশের অসহায় দিনমজুর, নিম্ন আয়ের শ্রমিকসহ মধ্য আয়ের মানুষের কষ্টে দিনযাপন করতে হয়। এসব মানুষের কথা চিন্তা করে পবিত্র মাহে রমজান মাসে লাভ ছাড়াই ক্রয়মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মধ্য চরকুমিরা গ্রামের মুদি ব্যবসায়ী শাহআলাম। তার এই মহতী উদ্যোগে প্রশংসা ভাসছেন শাহ আলম।

‎এ মাসে তিনি তার দোকানের ৮টি পণ্য বিক্রি করছেন বিনা লাভে। ছোলা (বুট), খেসারির ডাল, বেসন, মুড়ি, ছিড়া, চিনি, খেজুর, সয়াবিন তেল। এসব পণ্যের মূল্য তালিকা তিনি তার দোকানে সাঁটিয়ে দিয়েছেন।

মূল্য তালিকা দেখে ক্রেতারা হাসিমুখে পণ্য ক্রয় করছেন। এর আগে তিনি মাত্র এক টাকা লাভে এই সব পন্য বিক্রি করতেন। এবারসহ গত দুই বছর তিনি ক্রয় মূল্যে বিক্রি করছেন রমজানে নিত্যপ্রয়োজনীয় ৮ পন্য। শাহআলমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

‎স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, কাউসার হোসাইন, জহিরুল ইসলামসহ আরো কয়েকজন বলেন, সারাদেশে যেখানে পবিত্র রমজান মাস আসলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেয়, ছোট ব্যবসায়ী হলেও আমাদের এলাকার মুদি দোকানদার শাহআলম রোজাদারদের জন্য উদারতা দেখিয়েছেন।

আগে তিনি ২ বছর কেনা দাম থেকে মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রয় করতেন। গত বছর থেকে তিনি শুধু ক্রয় মূল্যে পণ্য বিক্রি করছেন। বাজারের দোকান গুলো শাহআলমের দোকানের পণ্যের মূল্য থেকে দাম অনেক রাখছে।

‎মুদি ব্যবসায়ী শাহআলম জানান, বছরের অন্য ১১ মাস ব্যবসা করি, তাতেও লাভ কম করার চেষ্টা করি। এতে কাস্টমার বেশি আসে। রমজান মাস আসলে মুুসলিম দেশগুলোতে পণ্যের দাম কমিয়ে দেয়া হয় যেন, মানুষ এবাদত করতে কষ্ট না হয়। আমাদের দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। এলাকার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করেছি, দুই বছর কিনা দাম থেকে ১ টাকা লাভে বিক্রি করেছি। গত বছর ও এবছর ক্রয়মুল্যে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ৮টি পণ্য বিক্রি করছি।

‎এদিকে শাহআলমের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলে জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অন্য ব্যবসায়ীরা এখান থেকে শিক্ষা নিতে পারে। পণ্যের দাম কমিয়ে রাখলে নিম্ন আয়ের ভোক্তাদের অনেক উপকার হবে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম