হোম > সারা দেশ > চট্টগ্রাম

৯ মাসের জন্য বন্ধ হয়ে গেল সেন্টমার্টিনে পর্যটকযাত্রা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

টানা ৯ মাসের জন্য বন্ধ হয়ে গে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ। সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম শেষ হয়েছে। রোববার থেকে দ্বীপে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচলও বন্ধ হয়ে গেছে। সরকার দ্বীপে পরিবেশের ভারসাম্য রক্ষার দোহাই দিয়ে প্রতি বছর মাত্র তিন মাসের জন্য পর্যটক যাতায়াতের অনুমোদন দেয়।

সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও এ বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব জানান, শনিবারই শেষবারের মতো সেন্টমার্টিনগামী জাহাজগুলো পর্যটকদের নিয়ে দ্বীপে গেছে। রোববার থেকে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচলের অনুমতি নেই। তবে সরকার পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের অধিকাংশ মানুষই পর্যটননির্ভর। হঠাৎ করে দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ বন্ধ হওয়ায় সবাই হতাশ। সময়টা কিছুটা বাড়ানো গেলে স্থানীয়দের জন্য টিকে থাকা সহজ হতো বলেও মন্তব্য করেন তিনি।

শ্বশুরবাড়ি থেকে ধরে নিয়ে শ্রমিককে দুই হাত বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রবাসী শামসুল করিমের লাশ ১৮ দিন পর দেশে, শোকস্তব্ধ পরিবার

পহেলা বৈশাখের অপেক্ষায় চট্টগ্রামের বইমেলা

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় যুবদল নেতাকে কোপাল মাদক কারবারিরা

আমার দেশে সংবাদ প্রকাশের পর বন্ধ থাকা রাস্তার কাজ শুরু

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

সংস্কৃতিমন্ত্রীকে এমপি সাঈদের ডিও লেটারের পরদিন সংসদে বিল পাস

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫ স্থলমাইনসহ সরঞ্জাম উদ্ধার

রামুতে গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা