হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাস উল্টে নিহত ১, আহত ৬

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির রায়পুর এলাকায় সোমবার রাত বারোটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে একজন নিহত এবং ৬ জন আহত হয়েছে । একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে থানা ইনচার্জ ইকবাল বাহার মজুমদার ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে চট্টগ্রামগামী বলেশ্বর পরিবহনের একটি বাস দাউদকান্দির রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । ঘটনাস্থলে একজন নিহত হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে । উদ্ধারকাজ চলমান আছে । বাসটির চাকা উপরের দিকে । ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে ।

প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী মো. সাফি জানান, একজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে । মৃতের সংখ্যা বাড়তে পারে । বাসটি উদ্ধার করার পর বলা যাবে হতাহতের সংখ্যা ।

দাউদকান্দি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার দৈনিক আমার দেশকে জানান, একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । উদ্ধার কার্যক্রম চলছে । মহাসড়কে কোনো যানজট নেই।

দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক সন্দ্বীপ চন্দ্র রায় জানান, বৃষ্টির কারণে উদ্ধারকাজ বিলম্ব হচ্ছে । নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি ।

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন

চৌদ্দগ্রামে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০

মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ