হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজ

চট্টগ্রাম ব্যুরো

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুর থেকে একটি জাহাজে জেট ফুয়েল এবং মালয়েশিয়া থেকে দুটি জাহাজে করে ডিজেল এসেছে। বুধবার এসব জাহাজ থেকে জ্বালানি খালাস করা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, এমটি গ্রেট প্রিন্সেস জাহাজটি গত মঙ্গলবার সকাল থেকে ডলফিন জেটি-৬-এ জ্বালানি খালাস করছে। জাহাজটি সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে এসেছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে রওনা দিয়ে মঙ্গলবার রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার টন ডিজেল রয়েছে। লাইটারেজ প্রক্রিয়ায় জ্বালানি খালাস শেষে এটি বুধবার দুপুরে ডলফিন জেটি-৫-এ ভেড়ে।

এদিকে বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বলেন, ডেনমার্কের পতাকাবাহী এমটি টর্ম দামিনি প্রায় ৩২ হাজার টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে জ্বালানি খালাস করে। বুধবার এ জাহাজও ডলফিন জেটি-৬-এ পৌঁছায়। জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করেছিল।

বিপিসির কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরে গভীরতাজনিত সমস্যা থাকায় বড় জাহাজ প্রথমে বহির্নোঙরে পৌঁছে কিছু তেল খালাস করে। পরে বাকি তেল জেটিতে ভেড়ানোর পর খালাস করা হয়।

নৌপথ আবারও পুরোনো ঐতিহ্য ফিরে পাবে: প্রতিমন্ত্রী

টেকনাফে ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলি, দুই রোহিঙ্গা আটক

লক্ষ্মীপুরে জামায়াতের ১৯৪ পশু কোরবানি করে মাংস বিতরণ

আগামীতেই জামায়াত ক্ষমতায় আসবে: বিরোধীদলীয় উপনেতা

প্রতিবন্ধী যুবককে জামায়াতের আর্থিক সহায়তা

জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে বৃদ্ধ নিহত

পর্যটক আগমনে মুখর কাপ্তাই

তথ্য ফাঁসের কারণে জঙ্গল সলিমপুরে অভিযানের সফলতা আসেনি

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না

জুয়ার আসর নিয়ে বিরোধ, সংঘর্ষ থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত