হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাঁচদিনে শেষ কর্ণফুলী নদীর ড্রেসিং, ফেরি চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

রাঙামাটির চন্দ্রঘোনা -রাইখালী কর্ণফুলী নদীতে ড্রেজিং খননের পাঁচদিন পর শুরু হয়েছে ফেরি চলাচল। রোববার ভোর থেকে এই নৌ রুটে ফেরি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেনসড়ক ও জনপদ বিভাগ( সওজ) রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

তিনি বলেন, নাব্যতা সংকটের ফলে কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটির দায়িত্বরত প্রকৌশলীরা কর্ণফুলি নদীতে প্রয়োজনীয় ড্রেজিং করে এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করে। রবিবার ভোর ৬টা পর্যন্ত এই নৌ রুটে ফেরি চলাচল খুলে দেয়া হয়েছে। শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পল্টুন নদীর চরে আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কাজ সম্পাদনের লক্ষ্যে বিগত পাঁচদিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে ।

এমএস

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না