হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনী গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ১৮তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে প্রধান অতিথি থেকে ১৩টি ইভেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস এর ভিসি মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি।

এর আগে ২১ ডিসেম্বর কলেজ মাঠে প্রধান অতিথি থেকে ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার। ওইদিন বিএন ক্রীড়াবিদ ক্যাডেটদের শপথ বাক্য পাঠ করান এ্যাডজুটেন্ট লে: কমান্ডার ফারজানা সরকার তান্না।

বার্ষিক প্রতিযোগিতায় খাদিজা হাউস চ্যাম্পিয়ন ও ফাতেমা হাউস রানার্সআপ হয়। এছাড়াও বছরজুড়ে শিক্ষা, সহশিক্ষা, ক্রীড়া প্রতিযোগিতার উপর ভিত্তি করে সার্বিক চ্যাম্পিয়ন হয় ফাতেমা হাউস ও রানার্সআপ হয় আয়েশা হাউস। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসকে বিভিন্ন রংয়ের ব্যানার ফেস্টুন ও আলোকসজ্জার মাধ্যমে সুসজ্জিত করা হয়।

সমাপনী অনুষ্ঠানে ক্যাডেটদের প্রদর্শিত ক্রীড়া নৈপুণ্য ও সার্বিক অনুষ্ঠান উপভোগ করে সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা। বিভিন্ন পর্যায়ের সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ ও অভিভাবকবৃন্দ, জেলার বিশিষ্ট ব্যক্তি ও কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা সাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোগ করেন।

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার