হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে বিএনপির ব্যতিক্রমধর্মী জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

জেলা প্রতিনিধি, নোয়াখালী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীতে বিএনপির ঘোষিত ৮ পরিকল্পনা বাস্তবায়ন, জন-জিজ্ঞাসা ও আলাপ বিষয়ক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ জন-জিজ্ঞাসা ও আলাপ সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মজিবুল হক রনির সঞ্চালনায় সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, নোয়াখালী জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্ব) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ইকবাল বাহার আজাদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল, ডক্টর অব অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) এর সদস্য ডাক্তার নুরুল আলম লিটন, মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় বিএনপির ৮ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে আজাদ ভূঁইয়া, আবু নাসের মঞ্জু, ইকবাল হোসেন মজনু, সুমন ভৌমিক, গোলাম কিবরিয়া রাহাত সহ সাধারণ জনগণ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। প্যানেল আলোচকগন উত্থাপিত প্রশ্নের জবাব দেন। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি