হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘শহীদ ওমরের মতো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত’

বোয়ালখালীতে উপদেষ্টা ফারুক ই আজম

উপজেলা প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম)

মুক্তিযোদ্ধা বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, শহীদ ওমরের মতো ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, বাংলাদেশের মানুষ হাসিনা সরকারের নৃশংসতা ও শৃংখল থেকে মুক্তি পেয়েছে এদেশের মানুষ আগামীতে নতুন একটি বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।

বুধবার দুপুরে উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বোয়ালখালীর আঁকুবদন্ডী গ্রামের বাড়িতে ঈদের শুভেচ্ছা ও উপহার শহীদ ওমরের মায়ের হাতে তুলে দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি ওমরের মায়ের সাথে কথা বলেন, তাদের পরিবারের খোঁজখবর নেন, উপহার তুলে দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্লাহ, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার, বোয়ালখালী থানার জামায়াতের আমীর ডাক্তার খোরশেদ আলম, নায়েবে আমীর ও চট্টগ্রাম ৮ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার আবু নাসের, মোহাম্মদ নাজিম উদ্দিন, আবু সিদ্দিক বাবুল, মাওলানা নুরুল কবির, ইব্রাহিম তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’