হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও চালকদের। বৃহস্পতিবার সকাল থেকে যানবাহনের মাত্রাতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁ পেরিয়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী অষ্টমী স্নান উৎসব গতকাল বুধবার শুরু হয়েছে। শেষ হবে আজ (বৃহস্পতিবার)। উৎসবের প্রথম দিন পুণ্যার্থীদের সমাগম কিছুটা কম থাকায় মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আজ সকাল থেকে যানজটের সৃষ্টি হয়।

জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ​ঢাকাগামী স্টারলাইন চালক বিল্লাল হোসেন জানান, পাঁচ মিনিটের পথ আসতে দুই ঘণ্টা সময় লেগেছে। কুমিল্লা থেকে ছেড়ে আসা তিশার চালক লিয়াকত গণমাধ্যমকে বলেন, ১০ মিনিটের রাস্তা আসতে তিন ঘণ্টা সময় লাগছে। ঢাকায় কখন যাব, তা অনিশ্চিত।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে জানান, লাঙ্গলবন্দ স্নান উৎসব ঘিরে মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কুমিল্লায় ২০০ টাকার নিচে অকটেন দিচ্ছে না মাস্টার পাম্প

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় গেইটম্যান কাউসার আটক

স্বাধীনতা দিবসে চট্টগ্রামে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মারা গেছেন

মুক্তিযোদ্ধাদের সম্মাননার সাথে ডায়েরি উপহার দিলেন সাঈদ আল নোমান

ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল

চট্টগ্রামের মাটিতে জিয়ার স্বাধীনতার প্রথম আহ্বান

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন

অর্থনৈতিক স্বাবলম্বীকরণ পরিকল্পনা ৬ মাসের মধ্যে দৃশ্যমান হবে

খাল খনন নিয়ে কথা বলায় অনলাইনে সাংবাদিককে হত্যার হুমকি