হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজনৈতিক চাপে সরে দাঁড়ালেন চবির হল প্রভোস্ট

মেয়াদ শেষের আগেই

প্রতিনিধি, চবি

ছবি: আমার দেশ

মেয়াদ পূর্ণ হওয়ার সাড়ে চার মাস আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের প্রভোস্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাসলিম উদ্দিন। রাজনৈতিক চাপের মুখে অব্যাহতি নিয়েছেন বলে দাবি করেন তিনি। তিনি বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থি শিক্ষক হিসেবে পরিচিত।

বুধবার অব্যাহতির নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ড. মোহাম্মদ তাসলিম উদ্দিন। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম তার আবেদনপত্র গ্রহণ করেন।

ড. তাসলিম উদ্দিন জানান, দায়িত্ব পালনকালে ছাত্র ও শিক্ষক মহলের একটি অংশের চাপের মুখে পড়েন তিনি। হলের স্বাভাবিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাতেও ছাত্রদের একটি অংশের বাধা মুখোমুখি হচ্ছিলেন তিনি। পাশাপাশি, তার বিরুদ্ধে উপাচার্যের কাছে কিছু অভিযোগ দেওয়া হয়েছে, যেগুলো ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।

তবে আনুষ্ঠানিক আবেদনপত্রে তিনি পারিবারিক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতাকে অব্যাহতির কারণ হিসেবে উল্লেখ করেছেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২৩ সেপ্টেম্বর ২০২৪ দুই বছরের জন্য এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব নেন ড. তাসলিম উদ্দিন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২৩ সেপ্টেম্বর ২০২৬-এ।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, তাসলিম উদ্দিন নিজেই জানিয়েছেন, তিনি মূলত একাডেমিক কাজেই মনোযোগ দিতে চান, হল প্রশাসনের দায়িত্ব তার পক্ষে সামলানো কঠিন হয়ে পড়েছে। আর তিনি তো আমার কাছে রাজনৈতিক চাপের কোনো বিষয় তিনি উল্লেখ করেননি।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার