হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ যুবলীগের সন্ত্রাসী মাসুদ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

র‌্যাব-১১ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালীর উত্তর ঠাকুরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের সন্ত্রাসী মো. মাসুদ রানা প্রধানকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় কুমিল্লা জেলার কোতোয়ালীর উত্তর ঠাকুরপাড়া এলাকা আল আমিন মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি এলজি উদ্ধার করা হয়।

মো. মাসুদ রানা প্রধান (৩৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মনোহরপুর গ্রামের মৃত মতিউর রহমান প্রধানের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, মাসুদ রানা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা করে আসছিল। আগেও বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন শোডাউনে তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে। মাসুদ কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্র দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাব ১১, সিপিসি-২ কুমিল্লা কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান জানান, মাসুদের বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য