হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় একরাতে দুই বাড়িতে ডাকাতি

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়ায় একরাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। চকরিয়া পৌর সদরের বাটাখালী এলাকার দিদারুল হক সিকদার ও ইসলাম নগর এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমান চৌধুরী বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটে।

সোমবার রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ পৃথক দুটি ডাকাতি সংঘটিত হয় বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

তারা জানান, ভোররাত ৪টার দিকে একদল সশস্ত্র ডাকাত চকরিয়া পৌর সদরের সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারের বাড়িতে হানা দেয়। ডাকাত দলের সদস্যরা বাড়ির দরজা ভেঙে ভেতর প্রবেশ করে।পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট নেয়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন বলেও জানান তারা।

রাত সাড়ে ৩টার দিকে ইসলাম নগর এলাকায় ব্যবসায়ী হাবিবুর রহমান চৌধুরীর বাড়িতে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও দুটি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ব্যবসায়ী হাবিবুর রহমান চৌধুরী জানান, ঘটনার পরপরই বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্তের নেতৃত্বে একদল পুলিশ আমার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে চলে যায়। এ ঘটনায় তিনি আইনী পদক্ষেপ নিবেন বলেও জানান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পৃথক স্থানে সংগঠিত ঘটনার বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে বলেও জানান তিনি।

এমই

চিকিৎসা ও আর্থিক সংকটে তাদের জীবন দুর্বিষহ

পরিবেশমন্ত্রীর প্লাস্টিক কারখানায় ৮০ লাখ টাকার মালামাল চুরি

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ধর্ষণ মামলার আসামিকে হত্যার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, গ্রেপ্তার ১১

উখিয়ায় নিম্নমানের কাজে ধসে পড়ল সওজের ড্রেন

জাল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, যুবদল নেতা আটক

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১, ঝড়ে দুই লঞ্চের সংঘর্ষে আহত ১০

পাহাড় কাঁপল, ক্যাম্প কাঁপল, নড়ল না শুধু গোয়েন্দারা

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার ডিজেল জব্দ

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বিশেষ টাস্কফোর্স ও টিম গঠন