হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিঙ্গাপুরে কসমোর দুই জিমন্যাস্ট শিক্ষার্থীর স্বর্ণপদক

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

সিঙ্গাপুরে ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে বান্দরবানের লামা উপজেলার বোধিছড়ার কোয়ান্টাম কসমো ও কলেজের দুই শিক্ষার্থী। তারা হলো উচিংওয়াং মার্মা ও মেনটন টনি ম্রো। ১ থেকে ৮ জুন পর্যন্ত সিঙ্গাপুরে তাদের চূড়ান্ত মনোনীত করা হয়।

সূত্র জানায়, শনিবার বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল সিনিয়র ও জুনিয়র তিনটি করে মোট ছয়টি ইভেন্টে ফাইনালে অংশগ্রহণ করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র জিমন্যাস্ট শিক্ষার্থীরা।

এর মধ্যে জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে ১২.১৫০ পয়েন্ট পেয়ে স্বর্ণ ও ফ্লোর ইভেন্টে ১১.৬০০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জেতে। একই দিনে জুনিয়র দলের খেলোয়াড় মেনটন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে (১৩.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণপদক অর্জন করে।

খেলায় দুই স্বর্ণপদক অর্জনের সত্যতা নিশ্চিত করে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, জিমন্যাস্টদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও প্রশিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে এ অর্জন সম্ভব হয়েছে। তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের জিমন্যাস্ট তৈরি করাই আমাদের লক্ষ্য।

উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষার্থীরা দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করায় লামা উপজেলাবাসী গর্বিত।

জেডএম

চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি

পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অর্থসংকটে একজন হাফেজের চিকিৎসা অনিশ্চিত

জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই