হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

বুধবার দুপুর ১২টা থেকে চান্দিনা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দেয়।

স্থানীয়রা জানায়, দূরপাল্লার বাস ও মিনিবাসের চালকরা যত্রতত্র পার্কিং করে যাত্রী ওঠানামার কারণে খণ্ড খণ্ড যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে চট্টগ্রামগামী লেনে যানের জটলা বাঁধে। ধীরে ধীরে চান্দিনা থেকে মাধাইয়া অতিক্রম করে ইলিয়টগঞ্জ পর্যন্ত যানজটের বিস্তার ঘটে।

যাত্রীরা বলেন, ‘একে রোজা, এর মধ্যে তীব্র গরম। আবার যানজটে আটকা পড়েছি। অবস্থাটা কী হতে পারে অনুমান করেন। আমরা একটি যানজটমুক্ত নিরাপদ সড়ক চাই। যানজট নিরসনে প্রশাসনকে আরও ভূমিকা রাখতে হবে।’

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ বলেন, মূলত মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ায় চান্দিনা বাজারে যানজট হয়। কুমিল্লার স্থানীয় বাস, অটোরিকশা চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকার কারণেও এ সমস্যা লেগে থাকে। তবে আমরা যানজট নিরসনে সবসময় কাজ করছি।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ