হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় সড়কে প্রাণ গেলো একই পরিবারের ৪ জনের

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পদুয়ার বাজার বিশ্বরোড ইউ-টার্ন এলাকায় কাভার্ড ভ্যান উল্টে গেলে এর নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকার ও একটি সিএনজি। এই ঘটনায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা উমর আলী (৮০), তার স্ত্রী নূরজাহান (৬০), বড় ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংকার আবুল হাশেম (৫০), এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম