হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরকারি টাকায় নিজ বাড়ির পুকুরের গাইডওয়াল নির্মাণ ইউপি চেয়ারম্যানের

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির টাকায় নিজ বাড়ির পুকুরে গাইডওয়াল নির্মাণ করেছেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৎস্যজীবী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন চৌধুরী। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে ।

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে মনিরুল হোসেন চৌধুরী তার নিজ বাড়ির পুকুরে তার ভাই জাকির চৌধুরীর নামে রিটার্নিং ওয়াল নির্মাণের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে ২ লাখ টাকা বরাদ্দ দেন । এছাড়া ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে ১ লাখ টাকা দিয়ে আরো একটি রিটার্নিং ওয়াল নির্মাণ করেছেন।‌

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে তিনি সরকারি অর্থায়নে নিজ বাড়ির পুকুরে রিটার্নিং ওয়াল নির্মাণ করেছেন । সরকারি অর্থের অপব্যবহার করেছেন । এগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতেও চেয়ারম্যানরা তাদের নিজ বাড়ির পুকুর ও বাড়ির আঙিনা সরকারি অর্থে পাকা করবেন।

সাহেবাবাদ গ্রামের জাকির হোসেন জানান, সরকারি টাকায় নিজ বাড়ির পুকুরে রিটার্নিং ওয়াল করেছেন মনির চৌধুরী । তখন মানুষ মুখ খুলে কিছু বলতে পারেনি । উনি আওয়ামী লীগের বড় নেতা ।‌ সরকারি অর্থের অপব্যবহার করলেও ওনার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না ।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মনির হোসেন চৌধুরীকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।‌

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান দৈনিক আমার দেশকে বলেন, ‘আমি এই উপজেলায় এসেছি এক বছর হয়েছে। এই কাজগুলো দুই বছর আগের । সরকারি অর্থায়নে কীভাবে নিজ বাড়ির পুকুরে রিটার্নিং ওয়াল করেছেন, আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি ।’

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল