হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিটা ধরে রাখতে হবে: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পরে আপনাদের এখানে কি কোনো বিপত্তি হয়েছে? এতদিন আমাদেরকে একটা ভয় দেখানো হতো । ৫ ই আগস্টের পরে কি হবে? কাউকে পূজা করতে দেওয়া হবে না। এ ধরনের কি কোনো ঘটনা ঘটেছে আজকে পর্যন্ত? ঘটে নি । আমাদের এই সম্প্রীতিটা ধরে রাখতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার বড়শালগড় ইউনিয়নের সংচাইল গ্রামে পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন । এ সময় তিনি পূজায় আগত নারীদের শাড়ি উপহার দেন।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, বিশ্বাসগত জায়গায় আমাদের একটি পার্থক্য আছে । কিন্তু আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। বড়শালগড় বাজারে হিন্দু ব্যবসায়ীরা আছেন । মুসলমান ব্যবসায়ীরা আছেন, সবাই মিলেমিশে চলাফেরা করছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সবাই মিলেমিশে লেখাপড়া করছে ।

তিনি বলেন, দেবিদ্বারের বেশিরভাগ ব্যবসায়ী হিন্দু ধর্মের কিন্তু আমরা কোনোদিন শুনি নাই, এদের সাথে কোনো ঝামেলা হয়েছে । সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবসময় বজায় থাকবে। এনসিপির পক্ষ থেকে আমরা সবসময় সহযোগিতা অব্যাহত রাখবো।

তিনি আরো বলেন, আমাদের এনসিপির কার্যক্রম নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটাও আমাদেরকে জানাবেন। মন্দির এবং শ্মশানের জন্য উপজেলা পর্যায়ে বরাদ্দ আছে আপনারা যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন। পূজা কমিটি মন্দির কমিটির সভাপতির মাধ্যমে দরখাস্ত করে নিয়ে নিবেন ।

এ সময় তার সাথে দেবিদ্বার উপজেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

সীতাকুণ্ডে যুবদল কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

ভেসে আসা জাহাজের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের মামলা প্রত্যাহার দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ১৬ ঘণ্টায় উদ্ধার অপহৃত পারভেজ

মতলব উত্তরে জাটকা রক্ষায় অভিযানে ১৪ জেল আটক

নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, লবণ মিল শ্রমিকদের কর্মবিরতি

জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২৫ জেলে আটক

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর

চাঁদপুরে ৩৬ লাখ টাকার জাটকাসহ ১০ জেলে আটক