হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে নারী-পুরুষসহ ৮ জন গ্রেপ্তার হয়েছে। শনিবার (২৭ জুন) দিনগত রাতে উপজেলা জুড়ে এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,আদালতের পরোয়ানা বাস্তবায়ন ও অপরাধ নিয়ন্ত্রণের স্বার্থে অফিসার ইনচার্জ ওসি) এটিএম সিফাতুল মাজাদারের নেতৃত্বে পুলিশ পৃথক দলে বিভক্ত হয়ে অভিযানে অংশ নেন।

অভিযানে আটককৃতরা হল ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়ার ইসমাইল হোসেন মোর্শেদ, ভাদিতলা মাঝের পাড়ার শাহজাহান, মো. ইমরান, শিয়াপাড়ার সুবল রুদ্র , ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীর মো. আজিমুল হক, পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর খালেদ বাদশা ও আব্দুল্লাহ এবং রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়ার আসমা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরোয়ানাসহ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদেরকে আটক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শিক্ষার্থী না থাকায় ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হচ্ছে

যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার অভিযোগ

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০

৮ টার ক্যাম্পেইন সাড়ে ৯টায় শুরু করলেন কুমেক পরিচালক

ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে

কুমিল্লার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজের ২১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

ফয়’স লেকে গ্যাস পাইপলাইনের আগুন নিয়ন্ত্রণে

অনুমতি ছাড়া বিদেশে গমন করা সেই ইউপি চেয়ারম্যানের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

কেপিএম পেপার মিলস পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার