হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে লায়ন্স ইন্টারন্যাশনালের নির্বাচন ১৪ ও ১৫ মে

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর ২০২৬–২০২৭ নির্বাচন আগামী ১৪ ও ১৫ মে চট্টগ্রাম জেলা কনভেনশন সেন্টারে ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে।

এবারের নির্বাচনে গভর্নর পদে মনোনয়ন দাখিল করেছেন লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় তার পক্ষে নমিনেটিং কমিটির চেয়ারম্যান ও সাবেক জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঁইয়ার কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বর্তমান জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মোসলেহ উদ্দিন অপু, সাবেক জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ এবং কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহসহ জেলা ও ক্লাব পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা গেছে, জেলা কনভেনশনে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত ডেলিগেটরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা, মতবিনিময় সভা এবং সমর্থন আদায়ের কার্যক্রম ইতোমধ্যে জোরদার হয়েছে, যা সংগঠনের ভেতরে নির্বাচনি আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

আ.লীগ সংশ্লিষ্ট মুনিরীয়া যুব তবলীগের মামলায় জুলাই আন্দোলনের নেতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কক্সবাজারে ছিনতাইকারি চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৯ আসামি

দুই গ্রুপের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ, পাহাড়ে লুকিয়ে থাকা শ্যুটার ফারুক গ্রেফতার

মেঘনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

সীতাকুণ্ডে পূর্বশত্রুতার জেরে আ.লীগ নেতাকে ডেকে নিয়ে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

সীতাকুণ্ডে কারখানার টিনশেড ধসে দুই শ্রমিক নিহত

ইসকনের চিন্ময় দাসের বিরুদ্ধে দুই মামলায় শুনানি, গ্রেপ্তার দেখানোর আবেদন

পুলিশ পরিচয়ে মাদ্রাসাছাত্রীকে অপহরণ চেষ্টা, ৬ যুবক আটক