হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে প্রতিপক্ষের হামলায় আহত ১০

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষক দেলোয়ার হত্যাকাণ্ডের বিচার দাবিতে অনুষ্ঠিত মানবন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের গার্ডের দোকান এলাকায় রামগড় সড়কে মানবন্ধনে হামলার এ ঘটনা ঘটে।

মানবন্ধনে অংশগ্রহণকারীরা জানান, স্থানীয় শরীফ, জাকির ও রবিউলের নেতৃত্বে প্রায় ৩০ জনের একটি দল লাঠিসোঠা নিয়ে মানববন্ধনে হামলা চালায়। এদের বাঁধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কৃষক দেলোয়ারের ভাই জানান, হামলাকারীদের উদ্দেশ্য হচ্ছে এ হত্যাকাণ্ডের বিচার বাঁধাগ্রস্থ করা।

দাঁতমারা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টের তদন্ত ওসি শামসুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে জরিমানা ২ লাখ, ১৫ দিনের কারাদণ্ড

হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা

কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও আ.লীগ নেতার সুপারিশে তাঁত মেলার অনুমতি

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা