হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবারও মাছ ধরার ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

আবারও কক্সবাজারের টেকনাফে ফেরার পথে নাফনদী থেকে মাছ ধরার ট্রলারসহ ১৯ মাঝিমাল্লাকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে।

বৃহস্পতিবার টেকনাফের শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তার আগে গত ১০ ফেব্রুয়ারি নাফ নদের মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া চার বাংলাদেশি জেলেকে এখনও ছাড়েনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় জেলেরা নাফনদীতে মাছ ধরতে গেলে আরকান আর্মি বিনা উস্কানিতে টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার, মো. কালা মিয়া, মো. নুরুল আলম, আব্দুল রহমান, মো. আঃ কালাম আহমেদ মো. লাইল্যা, মো. কবির আহমেদ, মোহাম্মদ ইউনুছ, নুরুল ইসলাম,মো. লুতফর রহমান, রহিম উল্লাহ কে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়। বাকি ৯ জেলের নাম ঠিকানা পাওয়া যায়নি।

শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম মেম্বার জানান, মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের ১৯ জেলেকে নাফনদীর ঘোলারচর এলাকা থেকে আরাকান আর্মি ট্রলার সহ আটক করে নিয়ে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, আরাকান আর্মি ১৯ জেলেকে ট্রলার সহ আটক করে নিয়ে গেছে। তাদের উদ্ধারে কাজ চলছে।

চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

সন্ত্রাসীদের হাতে ভারী অস্ত্র, পুলিশ পায় জংধরা এলজি-ছোরা

১০ মাস স্থবির টেকনাফ স্থলবন্দর, থমকে আছে সীমান্ত বাণিজ্য

ঈদগাঁওয়ে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

বাবা বলেছিলেন ঈদের আগে বাড়ি ফিরবেন, বাহরাইনে নিহত তারেকের মেয়ে

আ. লীগ যেখানেই কার্যক্রম শুরু করবে এনসিপির কর্মীরা সেখানেই বাধা হয়ে দাঁড়াবে

প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, চট্টগ্রাম এলজিইডিতে দুদকের অভিযান

লক্ষ্মীপুরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত