হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে বিএনপি নেতার মব সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ

হাইকোর্টের আদেশ অমান্য করে চেয়ারম্যানকে পরিষদে ঢুকতে বাধা

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে দেলোয়ার আজিম নামে এক বিএনপি নেতার নেতৃত্বে মব সন্ত্রাস করে হাইকোর্টের আদেশে পদ ফিরে পাওয়া চেয়ারম্যানকে পরিষদে ঢুকতে বাধা, অফিস ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপির একটি অংশ ও জামায়াতের যৌথ নেতৃত্বে সম্মিলিত এলাকাবাসী।

শনিবার (৭ মার্চ) দুপুরে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় কয়েক হাজার জনসাধারণ অংশ নিয়ে ওই বিএনপিনেতার বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে মব সন্ত্রাসের প্রতিবাদ জানান।

বাহারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির সাবেক সভাপতি নুর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও জালাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা এডভোকেট শওকত, সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন,এডভোকেট কাজী মুফিজুর রহমান,এডভোকেট জসিম উদ্দিন, জামায়াত ইসলামীনেতা ডা. হারেজ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদ বাহার চৌধুরী, মেম্বার এবাদুল হক, মহিউদ্দিন জাহাঙ্গীর, নাছির উদ্দিন,সাইফুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ আইনী পক্রিয়া শেষে হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সি। নিয়মানুযায়ী পরিষদের কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা প্রদান করতে বাহারছড়া ইউপি কার্যালয়ে গেলে কথিত বিএনপি নেতা ও স্থানীয় প্রভাবশালী দেলোয়ার আজিমের লোকজন সংঘবদ্ধ হয়ে মব সন্ত্রাসের মাধ্যমে চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরীকে পরিষদে প্রবেশে বাঁধা প্রদান করে এবং তার ব্যক্তিগত অফিসে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাট করে।

পরিষদের কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা প্রদানে চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী (ইউনুস মুন্সি)কে আগামীতে মব সন্ত্রাসের মাধ্যমে কোনো ধরনের বাধা প্রদানের চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমনের হুশিয়ারিও দেন বক্তারা।

এদিকে অভিযুক্ত বিএনপি নেতা দেলোয়ার আজিম বলেন, চেয়ারম্যান রেজাউল আজিম চৌধুরী (ইউনুস মুন্সি) ১২ মার্চ কি একটা কাগজ এনে তার দলবল নিয়ে পরিষদ দখল করতে এলে স্থানীয় জণগণ ফ্যাসিস্টের দোসর হিসাবে রেজাউল করিমকে তাড়া করে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই, এসম্পর্কে আমি কিছু জানিনা, পরে শুনেছি, আমি ছিলাম চট্টগ্রাম শহরে।

জানা যায়, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুসকে দায়িত্বে বহাল করার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও জেলা প্রশাসন তা বাস্তবায়ন না করে সহকারী কমিশনার (ভূমি)–কে প্রশাসক হিসেবে নিয়োগ করে। ২০২৪ সালের ৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম মাত্র ৭৭ ভোটে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী দেলোয়ার আজিমকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি নিয়মিত দায়িত্ব পালন করেন। ৫আগস্ট সরকার পতনের পরও তিনি অফিসে অনুপস্থিত ছিলেন না।

গত ১২ ফেব্রুয়ারি উপজেলা পরিষদে বৈঠকের পর বাড়ি ফেরার পথে কোনো মামলা না থাকা সত্ত্বেও পুলিশ তাকে আটক করে। পরে তিনি জামিনে মুক্তি পান। মুক্তির পর দায়িত্ব পুনর্বহালের জন্য তিনি জেলা প্রশাসকের কাছে আবেদন করলে তা দীর্ঘদিনেও সিদ্ধান্ত না আসায় তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

হাইকোর্ট শুনানি শেষে চেয়ারম্যান রেজাউল করিমের দাখিল করা আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। কিন্তু সেই আদেশ কার্যকর না করে গত ২৮ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি)কে বাহারছড়া ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, পরাজিত প্রার্থী দেলোয়ার আজিম সরকার পরিবর্তনের পর ইউনিয়নে প্রভাব বিস্তার করে চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট সাজু বলেন,“হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে আবেদন নিষ্পত্তি না করা এবং ভিন্ন ব্যক্তি নিয়োগ দেওয়া আদালত অবমাননার শামিল।” চেয়ারম্যান রেজাউল করিম বলেন,“হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও আমাকে দায়িত্বে ফিরতে দেওয়া হচ্ছে না—এটি অবৈধ ও অগ্রহণযোগ্য।”

এঘটনাটিকে ঘিরে বাহারছড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকাণ্ডে স্থবিরতা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

চাটখিলে ছাত্রদল কর্মীকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা

কুমিল্লায় কাঁচাবাজারে কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন

পটিয়ায় সংসদ সদস্য এনামকে সংযমী হতে বললেন জেলা বিএনপির আহ্বায়ক

চাঁদা না দেয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৃত্যুপুরী থেকে ফিরে আসা ৪ বাংলাদেশি বর্ণনা দিলেন সেই মিসাইল হামলার

জামায়াত নেতার সঙ্গে ইফতার করলেন জামিনে মুক্ত আ.লীগ নেতা

ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

হরমুজ প্রণালী ছেড়ে আসা ১২ জাহাজ পৌঁছাল চট্টগ্রামে