হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার বিকেলে উপজেলার বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের কয়েক হাজার মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার এবং স্থায়ী উন্নয়নের দাবি জানান ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর উত্তর পাড়ের বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিবছর বন্যা আতঙ্কে দিন কাটান এলাকাবাসী। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় বুড়বুড়িয়া এলাকার বেড়িবাঁধ ভেঙে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও খামার ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

মানববন্ধনে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

এমই

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু

নগরের ৯০ শতাংশ এলাকা থেকে পানি নেমেছে: চসিক মেয়র

বাঁশখালীতে পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যু, পানিবন্দী দেড় লাখের বেশি মানুষ

শিক্ষার্থীকে তুলে নিয়ে চবি ছাত্রদল নেতার হুমকির অভিযোগ

বন বিভাগের আপত্তিতে মাঝপথে থেমে গেল কাজ

ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০ হাজার মানুষ

টানা বর্ষণে ডুবেছে হাতিয়ার নিম্নাঞ্চল, পানিবন্দি অর্ধলক্ষ মানুষ

পেকুয়ায় পানির নিচে লক্ষাধিক মানুষের জীবন