হোম > সারা দেশ > চট্টগ্রাম

আলিফ হত্যা: ১১ ইসকন সদস্য শ্যোন অ্যারেস্টে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার আসামি উগ্র ধর্মীয় সংগঠন ইসকনের ১১ সদস্যদেরকে অন্য একটি মামলায় শ্যোন এরেস্টের দেখানোর আদেশ দিয়েছে আদালত।

সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে তুলে পুলিশের কাজে বাধা ও ভাংচুরের আলাদা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ।

শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত তাদেরকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেয়। এরা সবাই আইনজীবী সাইফুল ইসলাম খুনের মামলার এজাহারভুক্ত আসামি।

গত ২৬ জানুয়ারি বিকেলে তাদেরকে সেবক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন রাতেই আইনজীবী আলিফ খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামীরা হলেন- প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ,(২৪) রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।

গত ২৬ নভেম্বর ইসকনের বিতর্কিত নেতা চিন্ময় দাদের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত ভবন এলাকায় তাণ্ডব চালায় ইসকন সদস্যারা। একপর্যায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারা।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল