হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে নামাজরত অবস্থায় ইমামের স্ট্রোকে মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলাধীন খুনিয়াপালং ইউনিয়নের উত্তর ধেছুয়াপালং দক্ষিণ কম্বনিয়া জামে মসজিদে এশার নামাজের ইমামতি করার সময় স্ট্রোক করে হাফেজ নুরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।

রোববার (২৬ অক্টোবর) রাতে এশার নামাজের সময় এ ঘটনা ঘটে। নামাজের প্রথম রাকাআত শেষ করে দ্বিতীয় রাকাতের তাশহুদে বসার মুহূর্তে হঠাৎ ডান দিকে ঢলে পড়েন তিনি।

পরে উপস্থিত মুসল্লিরা দ্রুত সালাম ফিরিয়ে তার মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। জ্ঞান না ফিরলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তার ব্রেনস্ট্রোকে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। যেখানে রাত পৌনে ২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাফেজ নুরুল ইসলাম ছিলেন কম্বনিয়া হেফজখানার শিক্ষক ও স্থানীয় জামে মসজিদের ইমাম। তিনি অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী ও সৎ চরিত্রের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

তিনি স্থানীয় মৃত কবির আহমদ মিয়াজির ছেলে বলে জানা গেছে। এ তরুণ আলেমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ও এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

হামলা-লুটপাটের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে মানববন্ধন

টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার

দেশে ফিরলো আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলে

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার

সেন্টমার্টিনে কেয়াগাছ কেটে দখলের চেষ্টা

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, যা বললেন স্বামী

নোয়াখালীর ৬টি আসনে ৩৫ প্রার্থীর জামানত বাতিল

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

ওমরা শেষে ফেরার পথে চালকসহ ৫ বাংলাদেশি নিহত