হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে ভারতীয় শাড়িসহ কাভার্ডভ্যান জব্দ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার পরশুরাম পৌর এলাকার বেড়াবাড়িয়ার মমিনুল হকের বাড়ি থেকে শাড়িসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয় (নং-ঢাকা মেট্রো অ-১১-১৭৭৮)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাতে অবৈধ পথে আনা ৩৩ গাইট ভারতীয় কাপড় ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে মমিনুল হকের বাড়িতে মজুত করেন চোরাকারবারিরা।

খবর পেয়ে স্থানীয় ছাত্র প্রতিনিধি আব্দুল কাদেরসহ কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় শাড়িসহ কাভার্ডভ্যানটি জব্দ করে উপজেলা প্রশাসন।

অভিযানের একটু আগে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শাড়িসহ কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায় চালক। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পরশুরামের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।

পরশুরাম থানার ওসি নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত