হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহাসড়ক পরিদর্শনে এসে তীব্র যানজটের কবলে উপদেষ্টা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে এসে যানজটের কবলে পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

এরআগে, বুধবার ঢাকা থেকে রেলপথে আসেন কিশোরগঞ্জের ভৈরবে। সকালে তিনি নামেন উপজেলার রেলওয়ে জংশনে। সেখান থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ উপজেলার হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। এরপর হোটেল থেকে বের হয়ে বাহাদুরপুরে তিনি তীব্র যানজটের কবলে পড়েন।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেন উন্নীত করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। এ অবস্থায় আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে করে প্রতিদিন তীব্র যানজটের কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। ধীরগতির কারণে মহাসড়কের এ অংশ পাড়ি দিতে যানবাহনগুলোর সময় লাগে ৪-৬ ঘণ্টা।

এ অবস্থায় এই প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে আসেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তাই গত রোববার থেকে সড়কের খানাখন্দের ভরাট শুরু করা হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর ফলে গেল তিন দিন ধরে তীব্র যানজট সৃষ্টি হয়ে আছে মহাসড়কে। বুধবার সকাল থেকে তীব্র যানজট তৈরি হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। পথিমধ্যে আশুগঞ্জের মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটের আটকা পড়েন তিনি।

চবিতে জুনিয়র শিক্ষার্থীর কাঁচির আঘাতে আহত সিনিয়র

দাবি আদায়ে যেন আর কোনো শ্রমিককে প্রাণ দিতে না হয়: শাহজাহান এমপি

৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এমপি

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

টেকনাফ স্থলবন্দর খুলছে, মিয়ানমার থেকে পণ্য আসা শুরু

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

মে দিবসেও ছুটি মিলেনি স্টিল মিল শ্রমিকদের

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই

ছাত্রলীগের দেড় মিনিটের মিছিল

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল