হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবদল নেতা তৌহিদুল হত্যা, ৬ জনের নামে স্ত্রীর মামলা

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

কুমিল্লায় পাচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম হত্যা মামলায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী ইয়াসমিন নাহার ।

বুধবার মামলাটি করা হয় বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। আসামিরা হলেন- কুমিল্লা সদর উপজেলার পাণ্ডানগর এলাকার মো. সাইফুল ইসলাম, ইটাল্লা এলাকার তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খায়রুল হাসান মাহফুজ, সাইদুল ইসলাম সবুজ ও বামইল এলাকার সোহেল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তৌহিদুলের। একাধিকবার সালিশ হলেও সুরাহা মেলেনি। উল্টো তাকে হত্যার হুমকি দেন আসামিরা। এরই জেরে ৩০ জানুয়ারি রাতে তৌহিদ ও প্রতিবেশী লুৎফুর রহমানকে নিয়ে যান বেশ কয়েকজন।

পরদিন সকাল সাড়ে ৭টার দিকে আবারও তৌহিদুল ও লুৎফুরকে নিয়ে বাড়িতে এসে ঘরে তল্লাশি চালান একই ব্যক্তিরা। এ সময় লুৎফুরকে ছেড়ে দিলেও তৌহিদুলকে নিয়ে চলে যান তারা। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে গোমতী বাঁধের ঝাঁকুনিপাড়ায় ফেলে যান। খবর পেয়ে দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করেছেন নিহত তৌহিদুলের স্ত্রী। অভিযুক্তদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম