হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া

দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগরতলা-ঢাকা বাস সার্ভিস পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার বিকেলে আগরতলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকা থেকে একটি বাস আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পৌঁছালে ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বাসটিকে স্বাগত জানান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আগরতলা-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আগরতলা-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বাংলাদেশিদের জন্য ভিসা পরিসেবাও সীমিত করে ভারত সরকার। দেড় বছরেরও বেশি সময় বন্ধের পর গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (টিআরটিসি) একটি বাস আগরতলা-ঢাকা রুটে পরীক্ষামূলক চলাচল শুরু করে।

টিআরটিসি কর্তৃপক্ষের বরাত দিয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ রহমান জানান, বাসটি গত জানুয়ারি মাস থেকেই পরীক্ষামূলকভাবে চলাচল করছে। আজকে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করেছে। প্রথম দিকে সপ্তাহে দুইদিন চলাচল করবে বাসটি।

তিনি আরও জানান, প্রথমদিন বাসের স্টাফ ও যাত্রী মিলিয়ে ৯ জন ঢাকা থেকে আগরতলায় গেছেন। আর আগরতলা থেকে ঢাকায় ফেরার পথে ছিলেন ৫ জন।

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ নিহত তিন জনের বাড়ি শোকের মাতম

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে ১৮০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য

তারেক রহমানের শাসনামলে দেশে গুন্ডামি ও চাঁদাবাজির ঠাঁই হবে না

সড়ক দুর্ঘটনায় আহত এমপি নুরুল আমিন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক