হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচন পরবর্তী সহিংসতা: ফেনীতে বিএনপি–জামায়াত সমঝোতা

জেলা প্রতিনিধি, ফেনী

নির্বাচন পরবর্তী সহিংসতায় ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে জামায়াত নেতা আনোয়ার হোসেনের দোকান ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিকল্পে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবদুল হোসেন এবং জামায়াতে ইসলামীর উপজেলা আমির জামাল উদ্দিন চৌধুরী ও নায়েবে আমির আবুল হোসেন মিয়াজি উপস্থিত ছিলেন।

বৈঠকে ভাঙচুরের ঘটনায় সৃষ্ট উত্তেজনা প্রশমিত করা এবং বাজারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ একমত হন।

নেতৃবৃন্দ বলেন, কোনো তৃতীয় পক্ষ যেন রাজনৈতিক ফায়দা নিতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ক্ষতিগ্রস্ত নেতার প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

বৈঠকে উপস্থিত নেতারা আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা এবং বাজারের স্থিতিশীলতা রক্ষায় বিএনপি–জামায়াত ঐক্যবদ্ধ থাকবে। “আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। দেশ ও জনগণের স্বার্থে আমরা যেকোনো অপশক্তির বিরুদ্ধে একসাথে প্রতিরোধ গড়ে তুলব,”—বৈঠকে এমন মন্তব্য উঠে আসে।

এছাড়া দুই দলের কোনো নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য বা পোস্ট দিতে পারবে না—এমন সিদ্ধান্তও গৃহীত হয়।

স্থানীয়দের মতে, এ সমঝোতা বৈঠকের ফলে এলাকায় বিরাজমান থমথমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং সাধারণ ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

দুর্যোগ উপেক্ষা করে দুর্গত মানুষের পাশে সচেতনতায় বিভিন্ন সংস্থা

বিপর্যস্ত বান্দরবানে উদ্ধার-সহায়তায় সেনাবাহিনী

চকরিয়া ও মাতামুহুরিতে নিম্নাঞ্চল প্লাবিত, অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি

১২ জুলাই পর্যন্ত বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল

রামগতিতে খেলতে গিয়ে পানিতে পড়ে ভাইবোনের মৃত্যু

সাজেকে আটকা পড়া পর্যটকরা আছেন নিরাপদে

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

রাউজানে বৃষ্টির পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন

টানা বৃষ্টিতে বান্দরবান স্থবির, আগাম প্রস্তুতিতে ক্ষতি কম