হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদগাঁওয়ে বন্য হাতির আক্রমণে নিহত ১

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীন নহর ফারি বন এলাকায় হাতির আক্রমণে আবু ছিদ্দিক (৬০) নামের এক বন শ্রমিক নিহত ও ঈসমাইল (৪৫) নামে অপর একজন আহত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

উভয় শ্রমিকের বাড়ি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকায়। নিহত আবু ছিদ্দিক এলাকার আব্দুর গণির ছেলে।

নিহতের এলাকার সাবেক ইউপি সদস্য ও হেডম্যান আবদু শুক্কুর জানান, আহত ও নিহত দু’জনই বনবিভাগের শ্রমিক হিসেবে কাজ শেষে বাড়ি ফেরার পথে আক্রমণের শিকার হন এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতের লাশ বুঝে নিতে রিপোর্ট লিখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে ।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম