হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাত্রদল অফিসে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ।

এ ঘটনায় বুধবার বিকেলে যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতার নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া। এর আগে মঙ্গলবার রাতে যুবলীগ ও ছাত্রলীগ মিলে ছাত্রদল অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগষ্টের পর থেকে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়াকে হুমকি দিয়ে আসছে। মঙ্গলবার রাত ১০টায় দিকে বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের অফিসে হামলা ও ভাঙচুর চালায়।

বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও তার ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী সিদ্ধার্থ ও ভাতিজা সুজনসহ ১০/১৫ জন আমার অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর করে।

তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই। ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারা কিভাবে খোলা আকাশের নিচে এখনও ঘোরাফেরা করে প্রশাসনের কাছে জানতে চাই।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আজিজুল হক বলেন, অভিযোগ পেয়েছি। আমরা ব্যবস্থা নিচ্ছি।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার