হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দরুইন এলাকায় যুবকের দ্বিখণ্ডিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩৫-৪০ বয়সী ওই যুবকের লাশ রেললাইনের ওপর পড়ে ছিল। তবে স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছেন না। কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন সেটিও তারা বলতে পারছেন না। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা