হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় অস্ত্র কার্তুজ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ফরিদ আলমের ছেলে মো. কায়সার(২১) ও একই এলাকার মো. আলমের ছেলে ফরিদ আলম (৪৭), ১১নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর কবিরের ছেলে ফোরকান (২৩) এবং ১২নং রোহিঙ্গা ক্যাম্পের মরা গাছতলা এলাকার জোস মোহাম্মদের ছেলে আব্দুল কাদের (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়া থানার একটি আভিযানিক দল ভোর সাড়ে ৫টা দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে মরাগাছতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫টি কার্তুজ ও ২ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। এই ধরনের অভিযান চলমান থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’