হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় মা-বাবাকে মারধরের অপরাধে যুবকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

অভিযুক্ত মো. ইমতিয়াজ। ছবি: আমার দেশ

বান্দরবান জেলার লামা উপজেলায় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা-মদ সেবন, মা-বাবাকে মারধরসহ দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অপরাধে মো. ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন এ কারাদণ্ডের আদেশ দেন। ইমতিয়াজ লামা পৌরসভা এলাকার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার বাসিন্দা সোহরাব হোসেনের ছেলে।

সূত্র জানায়, ইমতিয়াজের বিরুদ্ধে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইমতিয়াজকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় অভিযোগের সত্যতা ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে ইমতিয়াজকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মঈন উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন বলেন, ‘যে সন্তানকে একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তানই যখন মাকে মারধর করে—এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এমএইচ

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ