হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরীক্ষা বন্ধ করে বিদ্যালয়ে ব্যবসায়ী সমিতির ভোট

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটগ্রহণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা। আগের রাতে অনলাইনে ও বিদ্যালয়ের গেটে নোটিশ দিয়ে স্থগিত করা হয় পরীক্ষা। স্বল্প সংখ্যক অভিভাবক পরীক্ষা স্থগিতের বিষয়ে জানলেও বেশিরভাগ তা জানেননি। এ কারণে শনিবার শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে গিয়েও ফিরে যেতে হয়েছে। যদিও বিদ্যালয়ের ৬ শিক্ষকের হাজিরা চলছে ঠিকই।

স্থগিত হওয়া পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে তাও জানানো হয়নি স্কুল কর্তৃপক্ষ থেকে। প্রধান শিক্ষিকা শাহানা আমিন জানান, সকাল ১০টা থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪শর বেশি শিক্ষার্থী পরীক্ষার্থী গণিত পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়।

তিনি আরো জানান, একই ক্যাম্পাসে হাইস্কুল থাকায় আগে থেকেই ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য অনুমতি দেয়া হয়। অভিভাবক ও শিক্ষার্থীরা কেন্দ্র থেকে ফিরে যাওয়ার ঘটনা স্বীকার করে তিনি বলেন, স্থগিত পরীক্ষার জন্য নতুন প্রশ্নপত্র তৈরি করে নতুন তারিখ নির্ধারণ করা হবে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শনিবার বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয় সরকার। তারই ধারাবাহিকতায় এদিন জেলার ৫৩৪ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি বাদে সব বিদ্যালয়ে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন জানান, শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় নির্বাচনের ভেনুর জন্য অনুমতি দেয়া হয়। প্রাথমিকের হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়া নিয়ে তিনি বলেন এটি সত্যি বলতে দু:খজনক।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পরাভিন ও সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম হাজারীর মোবাইলে একাধিকার কল দিলেও তারা রিসিভ করেননি।

জেডএম

দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে চার যাত্রী নিহত, আহত ১৫

২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

কুমিল্লায় প্রবেশপথের সড়ক যেন মরণফাঁদ

সাজেকে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

রাঙ্গামাটি জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে

দেশি পশুতেই চাঙা কুমিল্লা, ভারতীয় গরু ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি

থামছে না ‘টার্গেট কিলিং’, ব্যবস্থা নিতে ব্যর্থ পুলিশ

২৪ দিন পর পুরোদমে চালু ইস্টার্ন রিফাইনারি

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত